সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

পলাশে স্বেচ্ছাসেবক দলের অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী- জনমুখে সমালোচনা

পলাশে স্বেচ্ছাসেবক দলের অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী- জনমুখে সমালোচনা 



মোঃ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 

 
 
                    নরসিংদীর পলাশে  এক  প্রবাসীর বাড়িতে দিনদুপুরে প্রকাশ্যে  দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও  লুটপাটের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ  ভূঁইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি  দেওয়ার তিন মাস যেতে না যেতেই  সেই সমালোচিত  নেতার  সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

     ১৯ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার  বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড  চত্বরে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা  স্বেচ্ছাসেবক দল।  
                                      উক্ত অনুষ্ঠানে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম এ বাছেদের সভাপতিত্বে ও দলীয় সকল কার্যক্রম থেকে সম্প্রতি অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়ার সঞ্চালনায়ই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এ ঘটনায়  বিভিন্ন মহলে চলছে ব্যাপক । কেউ কেউ বলছে, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসারকে এ কেমন অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি?। এতে করে একদিকে যেমন দলের দূর্নাম হচ্ছে। অপরদিকে প্রকৃত অপরাধীর অপরাধকে উস্কে দেওয়ার সামিল। জানতে চাইলে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিষয়টি আমার একার বিষয়  না।  দলের কারো কোনো আপত্তি না থাকায় কাউছার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে।

                           উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের (২৫ মে ) রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে  দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়ার নেতৃত্বে মালিতা গ্রামের আরজু ভূইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা  কাউছার ভূইয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। যদিও ওই মামলায় কাউছার ভূইয়া সহ অন্য অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।

হামলা ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ায়  সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পরে  পলাশ উপজেলা বিএনপি। এরপর বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নজরে আসলে মঈন খানের নির্দেশেই ওই মাসের   (২৮ মে) রাতে অভিযুক্ত সেই স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন পলাশ   উপজেলা বিএনপি। 

ওই সময়ে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার জানিয়ে ছিলেন,২৫ মে চরসিন্দুরের মালিতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের  ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা  ভঙ্গের দায়ে ড. আব্দুল মঈন খানের নির্দেশে অভিযুক্ত কাউছার ভূইয়াকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জেলা কমিটি না থাকায়  মৌখিক ভাবে অভিযুক্ত কাউছার ভূইয়াকে প্রাথমিক ভাবে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।  
Tag
আরও খবর