সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সকল ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হয়েছে। ২০ আগস্ট(বুধবার)মধুপুর পৌরসভার জামালপুর রোডের মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসক নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের মেডিসিন কর্নারের ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ফার্মেসি মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে দশ হাজার টাকা, গ্রামীণসেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের টেস্টের নামে প্রতারণার অপরাধে ও অপরিচ্ছন্ন পরিবেশেন কারনে এবং নাহিদ ডেন্টাল কেয়ারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সজীব কান্তি পাল। সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট সায়েমের নেতৃত্বে মধুপুর সেনাক্যাম্পের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্যাট জানান, এ ধরনের অভিযান ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়মিত অব্যাহত থাকবে।
Tag
আরও খবর