সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

অপরিকল্পিত (অবৈধ) বিদ্যুৎ সংযোগ কেড়ে নিল বাবুল মিয়ার প্রাণ

অপরিকল্পিত (অবৈধ) বিদ্যুৎ সংযোগ কেড়ে নিল বাবুল মিয়ার প্রাণ

মোঃ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি  


                    নরসিংদীর পলাশে অপরিকল্পিত (অবৈধ) বিদ্যুৎ সংযোগের কারণে মোঃ বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। 
     
              ২১ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার  সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ পাইকসা এলাকার তানজিরুল ইসলাম রনি মিয়ার বালুর গদির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শাহ সিমেন্ট কোম্পানি ভাড়া নিয়ে অফিস ও কর্মচারীদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করে আসছিল।

                  স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত স্থানে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে (অবৈধ) বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে ব্যবহার করা হচ্ছিল। ওই সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাবুল মিয়া।

                         ঘটনার পর পরই ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের মিটার ও তার খুলে নিয়ে যান। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের এই তড়িঘড়ি পদক্ষেপ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে।

        এ বিষয়ে ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, “মিটারটি বৈধ ছিল। তবে মিটারের সাইড লাইন দিয়ে একাধিক সংযোগ থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”

                     অন্যদিকে শাহ সিমেন্টের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না।”এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জালাল বলেন, “শাহ সিমেন্ট কর্তৃপক্ষ আমাদের ট্রিপল নাইনে কল দেওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি এবং মর্গে পাঠানোর ব্যবস্থা করি।”

                   হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবুল মিয়ার পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত  দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

   সমালোচনা হচ্ছে - অপরিকল্পিত অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ভার কার? পল্লী বিদ্যুৎ সমিতি, নাকি শাহ সিমেন্ট কর্তৃপক্ষ—আইনি প্রক্রিয়ায় তদন্ত শেষে এর জবাব মিলবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
Tag
আরও খবর