দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে পুড়াখালী ফকির বাগান মহিলা মাদরাসায় কুরআনের পাখিদের প্রথম সবক অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান পুড়াখালী ফকির বাগান হযরত ফাতিমাতুজ্জহরা (রা.) মহিলা মাদরাসায় কুরআনের পাখিদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো প্রথম সবকের পবিত্র সুর।

(২৪ আগস্ট) রবিবার বিকালে  পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক উৎসবে।

নাজেরা ও হিফজ বিভাগের কোমল হৃদয়ের কন্যাশিশুরা যেন সোনার খাঁচায় বন্দি পাখির মতো তাদের মিষ্টি কণ্ঠে উচ্চারণ করতে শুরু করল আল্লাহর কালাম। পুরো প্রাঙ্গণ ভরে উঠল কুরআনের নূরে, জিকিরের মধুর সুরে। পরিবেশ হয়ে উঠল পবিত্র, স্নিগ্ধ ও হৃদয় ছোঁয়া।

অনুষ্ঠানে প্রথম সবক প্রদান করেন অত্র মাদরাসার নাজিমে তা’লীমাত মুফতী আশরাফ সাঈদ কাসেমী (দা: বা:)। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা বুরহান উদ্দিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাজ্জাদুর রহমান (নূরানী হুজুর) এবং সহকারী নাজিমে তা’লীমাত, মুফতী মোহাম্মদ আলী।

শিক্ষকদের সেই উপদেশবাণী আর কোমল কণ্ঠের কুরআন তিলাওয়াত শুনে অভিভাবকদের চোখে আনন্দাশ্রু ঝরল। মনে হলো—এই শিশুদের হৃদয়ে রোপিত হচ্ছে আল্লাহর কালামের বীজ, যা একদিন বিকশিত হয়ে সমাজে আলো ছড়াবে।


আধ্যাত্মিক আবহে ভরা এ আয়োজনে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন—এ মাদরাসার কন্যারা একদিন কুরআনের সত্যিকারের দিশারী হয়ে সমাজ ও জাতিকে আলোকিত করবে।

Tag
আরও খবর