দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ফারুক আহমেদ কবিরাজ

আসন্ন ২৫ আগস্ট ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইউনিয়নের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সমাজসেবক ও শিক্ষানুরাগী ফারুক আহমেদ কবিরাজ।

ফারুক আহমেদ কবিরাজ একজন সৎ, নির্লোভ, মার্জিত ও শিক্ষিত ব্যক্তি হিসেবে ইতোমধ্যেই চরাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং চরবংশী খাশেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, বহু বছর পর বিএনপি এমন একজন নেতা পেয়েছেন যিনি দলকে সুসংগঠিত করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে সক্ষম। তারা মনে করেন, ইউনিয়নের ঐক্য ও শান্তি বজায় রাখতে ফারুক আহমেদ কবিরাজের কোনো বিকল্প নেই।

সাবেক আহ্বায়ক মরহুম আলহাজ্ব মাষ্টার আব্দুল গনি কবিরাজ এর সুযোগ্য সন্তান ফারুক আহমেদ কবিরাজ পারিবারিকভাবেও এলাকায় সম্মানিত। তিনি সর্বদা দুস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন। ইউনিয়নের সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীরা একযোগে জানান, “আমরা শান্তি-শৃঙ্খলার রাজনীতি চাই। এজন্যই আগামী সম্মেলনে আনারস মার্কায় ভোট দিয়ে ফারুক আহমেদ কবিরাজকে সভাপতি নির্বাচিত করব।” ফারুক আহমেদ কবিরাজ বর্তমানে রায়পুর উপজেলা বিএনপির সদস্য এবং ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ ইউনিয়নের জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপিকে শক্তিশালী করব এবং দীর্ঘদিনের অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে কাজ করব।”  

Tag
আরও খবর