ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ক্ষমা চেয়েছেন উমামা ফাতেমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2025 09:52:42 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়ম ভঙ্গ করে প্রবেশের অভিযোগের প্রেক্ষিতে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা ক্ষমা চেয়েছেন। ঘটনার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।


উমামা ফাতেমা সোমবার (২৫ আগস্ট) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন। 


তিনি বলেন, গতকাল আমি রোকেয়া হলে প্রবেশ করেছি মানসিক চাপ কমানোর জন্য, কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করার উদ্দেশ্য ছিল না। হলগেট রাত ১০টার আগে প্রবেশ করেছি। রাত দেড়টায় পৌঁছানোর ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চেয়েছি।


তিনি আরও লিখেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অযথা হেয়ম্মাত করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অপরাধী দেখানোর চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আমি রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে সাক্ষাৎ করে একটি এপ্লিকেশন জমা দিয়েছি এবং ক্ষমা চেয়েছি।


উমামা ফাতেমার ভাষ্য,এক হলের শিক্ষার্থী অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। নিয়মবহির্ভূত হলেও অনেক সময় এক হলের মেয়েরা অন্য হলে যান। এই স্বাভাবিক প্রবণতাকে ফেসবুকে অতিরঞ্জিত করে হেনস্থা করা হচ্ছে। নির্বাচিত হলে আমি নিশ্চিত করবো, এক হলের মেয়েরা অন্য হলে নির্বিঘ্নে যেতে পারবে।

আরও খবর