ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

‘রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2025 06:57:30 pm

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।


আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।


তিনি আরও জানান, প্রতি বুথে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারীর ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে এই তথ্য প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, আশা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে।


ইসির কর্মকর্তা বলেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে। এতে আইন সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, খাম ও ব্যালট ফরম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ ও প্রশিক্ষণসহ সব গুরুত্বপূর্ণ ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তপসিল ঘোষণা ও ভোটের সুনির্দিষ্ট তারিখ এতে উল্লেখ নেই।

আরও খবর