সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নতুন ভূমিকায় আসছেন জয়া

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 29-08-2025 03:28:28 pm

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ দিন ধরে ভারত ও বাংলাদেশের রুপালী জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন এ চিত্রনায়িকা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে জয়াকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর।


দীর্ঘ সাত বছর পর ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে বিচারকের আসনে থাকছেন জয়া আহসান। এবারই প্রথম এ চিত্রনায়িকাকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তাই নতুন এ দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন জয়া।


সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবিসহ একটি পোস্ট দেন জয়া। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ তার; যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।


সে পোস্টে জয়া লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীদের তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার সুনাম নিশ্চিত করা। আসুন, একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।


তিনি আরও জানান, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত ৯:৩০টায় সরাসরি সম্প্রচারিত হবে।


উল্লেখ্য, লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। এরই ধারাবাহিকতায়, এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকবেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৮ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৩ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে