কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

এবার অস্ট্রেলিয়া মাতাবেন তাহসান

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 30-08-2025 02:59:46 pm

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান বহুদিন ধরেই ভিন্ন সুরের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। এবার সংগীতে ২৫ বছরের পথচলার বিশেষ উপলক্ষ উদ্‌যাপনে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে। 


আগামী সেপ্টেম্বর মাসজুড়ে দেশটির পাঁচটি শহরে একের পর এক কনসার্টে গান শোনাবেন তিনি তার দল ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-কে সঙ্গে নিয়ে।


আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেন তাহসান, যেখানে সফরের বিস্তারিত সময়সূচি ও টিকিট বুকিংয়ের লিংকও দেওয়া হয়।


ঘোষণা অনুযায়ী, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম শো অনুষ্ঠিত হবে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট হবে। ফলে পুরো সেপ্টেম্বরজুড়েই অস্ট্রেলিয়ার দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখবেন এই সংগীত তারকা।


সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘ প্রতীক্ষিত এই কনসার্ট নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন।


প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তাহসান। পরবর্তীতে একক শিল্পী এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’-এর সঙ্গে কাজ করে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন তিনি।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩১ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৬ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে