ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থী নিহত,শিক্ষার্থীদের ৭ দফা দাবী


যবিপ্রবি প্রতিনিধি: 


সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন সুমি নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


রোববার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে এই ঘটনাটি ঘটে।


স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে বিএডিসির একটি ট্রাক (যশোর-ট-১৩৯৪) চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫), যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমিকে যশোর সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থী শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোতাসিন বিল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এঘটনার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।এসময় তাঁরা ৭ দফা দাবী পেশ করেন। 


দাবিগুলো হলো- ১) দুর্ঘটনার সুষ্ঠু বিচার, ২)আহতদের সুচিকিৎসা ও নিহতদের এককোটি টাকা ক্ষতিপূরণ প্রদান,৩)চুড়ামনকাঠি থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক নিরাপদ রাখার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া,৪) আমবটতলাবাজার থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ,৫) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কমপক্ষে ৪ টি স্পীড ব্রেকার দেয়া,৬) গতিসীমা-নির্ধারক সাইনবোর্ড দেয়া,৭)বিশ্ববিদ্যালয়ের সামনে চার লেইন উত্তীর্ণকরন।


এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আফিকুর রহমান অয়ন বলেন, রাস্তায় মোবাইল কোর্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে।ইতিপূর্বে বিভিন্ন সময়ে আমাদের বন্ধু, ছোট ভাই এই বেপরোয়া যানবাহনের জন্য মারা গেছে। আজকে আমাদের এক বোন চলে গেলো, আমরা চাইনা আর কাউকে হারাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিপূর্বে বিআরটিএ কর্তৃপক্ষ পক্ষ কে অবহিত করলেও তাঁরা অবহেলা করেছে। আমাদের সকল দাবী মেনে না নিলে যশোর চুড়ামনকাঠি সড়ক অবরোধ করে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।


এদিকে শিক্ষার্থীদের ৭ দফা দাবির মেনে নিয়ে একাত্মতা ঘোষণা করেছে যবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। 


উপাচার্যের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা।তবে দাবী আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা ।

Tag
আরও খবর






6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

১ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে


6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

২ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে