২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় : ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ

নরসিংদীর পলাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ  নরসিংদী ২ পলাশ সংসদীয় আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সাথে মতবিনিময় সভা পালন করেন। 


   “মুক্তির মূলমন্ত্র—ইসলামী শাসনতন্ত্র” এই আদর্শকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী-০২ (পলাশ) আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ বলেছেন, “সৎ নেতৃত্বই পারে সমাজে ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে।”

                                          ৩০ই আগস্ট ২০২৫ রোজ শনিবার দুপুর ২টায় পলাশের পারুলিয়ায় নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের সাথে মত বিনিময় কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। 
পরে মধ্যভোজের আয়োজন করা হয়।

                 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেন।

       মতবিনিময় সভায় মুহসীন আহমেদ বলেন, “একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বকে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। আগামী দিনে পলাশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে একটি ন্যায়-পরায়ণ সমাজ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

      তিনি আরও ঘোষণা দেন, “আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, পলাশের জনগণের কল্যাণে আমার ব্যক্তিগত জমি ব্যবহার করব। এখানে জাতীয় মানের মেডিকেল কলেজ, মাদ্রাসা এবং ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। জনগণের দোয়া ও সমর্থন থাকলে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।”

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং সৎ নেতৃত্ব ও উন্নয়ন ভাবনার প্রশংসা করেন।
Tag
আরও খবর