কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ওরিকে দেখিয়ে বলি উনি আমার স্বামী

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 31-08-2025 10:43:38 am

বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি এ নায়িকা নিজেই এমন দাবি করে চমকে দিয়েছেন অনুরাগীদের। আর তাতেই শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠেছে, জাহ্নবী বিবাহিত হলে, বনি কাপুরের জামাই কে?


বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে, যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্তোরাঁয় প্রায়ই দেখা যায়। কিন্তু কবে হলো তাদের বিয়ে? চার হাত কি সত্যিই এক হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য?


এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন, তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এ অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন, শুধুমাত্র পরিস্থিতি সামাল দিতে!


সম্প্রতি সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি। আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।


তার দাবি, অনেক বারই বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।


বর্তমানে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে থাকা জাহ্নবী জানান, প্রথম ডেটের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ানুবর্তিতা। তিনি বলেন, প্রথম ডেটটা আমার কাছে বিশেষ। কেউ দেরি করে এলে সেটা খারাপ ইঙ্গিত। বরং আগে এসে অপেক্ষা করাটা অনেক বেশি আন্তরিক। একটু নার্ভাস দেখানোও ভালো, তাতে আন্তরিকতা বোঝা যায়। আমার কাছে আবেগপূর্ণ, অদৃশ্য ইঙ্গিতগুলো অনেক বেশি মূল্যবান, বস্তুগত উপহারের চেয়ে।

আরও খবর



6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৬ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে