শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আদমদীঘিতে চোলাই মদ ও এ্যাম্পলসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ২৫ লিটার চোলাই মদ ও ৩৫ পিস এ্যাম্পলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গত শুক্রবার (৩০ আগষ্ট) রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পুর্বাশা সিনেমা হলের সামনে থেকে চোলাই মদসহ আব্দুল মান্নান (৩৮) কে ও সান্তাহার প্রবাসি পাড়া থেকে এ্যাম্পলসহ মাহবুব আলম (৪৯) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান নওগাঁ সদরের দয়ালের মোড় মন্ডলপাড়ার মোনাজ উদ্দিনের ছেলে এবং মাহবুব আলম সান্তাহার প্রবাসিপাড়ার জসিম উদ্দিনের ছেলে। 

বগুড়া জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক স্বপন মিয়া জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার পুর্বাশা সিনেমা হলের সামনে রাস্তার উপড় আব্দুল মান্নান নামের ওই ব্যক্তি দুইট ব্যাগে চোলাই মদ নিয়ে অপেক্ষা করা কালে তাকে আটক করার পর ব্যাগ তল্লাশি করে সাড়ে ২৫ রিটার দেশীয় চোলাই মদসহ তাকে গ্রেপ্তর করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে সান্তাহার প্রাবাশি পাড়ার মাহবুব আলমের বাড়ি থেকে ৩৫ পিস নেশার এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় বগুড়ার গোয়েন্দা শাখার উপ পরিদর্শক স্বপন মিয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক আতোয়ার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

Tag
আরও খবর