দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আদমদীঘিতে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বক্তব্য রাখেন প্রধান অতিথি মাহমুদা হাবিবা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেছেন, ভোট আমার আপনার সবার অধিকার, আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে দিবেন। জনগণের এই ভোটের অধিকার ফিরে দেওয়ার আন্দোলন করায় জিয়া পরিবারের উপর সীমাহীন নির্যাতন করা হয়। আওয়ামীলীগ সরকারের শাসনামলে সারাদেশে বিএনপির নেতা-কর্মীদেরকে গুম, খুন, মামলা, হামলা নির্যাতনের শিকার হয়েছে। তবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বগুড়া জেলার নেতাকর্মীরা। গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় অদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্ত্বরে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রফেসর গোলাম মোস্তফা, খন্দকার কামররুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আলী, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার, যুবদলের সাবেক সভাপতি হাসান, সান্তাহার ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে প্রধান অতিথি বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন।

Tag
আরও খবর