দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আজ বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-09-2025 03:22:34 pm

মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর সময়ের দাবী মেটাতে সৃষ্টি করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রপতি জিয়াউর রহমান  ঢাকার রমনার বটমূলের খোলা চত্বরে  ঐ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষনা করলেন।

বাংলাদেশের  রাজনীতিতে চতুর্থ সংশোধনীর মাধমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে যে শূন্যতার সৃষ্টি করা হয় তা পুরনে ইতিহাসের দাবী, দেশবাসীর আকাংখায় বিএনপির অভ্যুদয় ঘটে। বিএনপির ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, এক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ অধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি গঠিত হয়েছে।নবগঠিত দলের প্রথম কেন্দ্রীয় কার্যালয়  ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত ছিল।

প্রথমে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।  কমিটির আহবায়ক ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সদস্য ছিলেন  বিচারপতি আবদুস সাত্তার, মশিউর রহমান যাদু মিয়া, মোহাম্মদউল্লাহ, শাহ আজিজুর রহমান,  ক্যাপ্টেন (অব.) আবদুল হালিম চৌধুরী,  রসরাজ মন্ডল ও আবদুল মোনেম খান। 

আজ ১লা সেপ্টেম্বর বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বত্র দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।







আরও খবর