সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

দিনাজপুর পশ্চিম রামনগরে মন্দিরের জায়গা দখল করে ক্লাব নির্মানের অভিযোগ

 দিনাজপুর সদরের পশ্চিম রামনগর এলাকার কতিপয় দূষ্কৃতিকারী এই এলাকায় প্রতিষ্ঠিত বুড়ি কালি ঠাকুরানী মন্দিরের জায়গা দখল করে ক্লাব নির্মানের পায়তারা করছে বলে অভিযোগ করেন মন্দির রক্ষনা বেক্ষনের দায়িত্বে নিয়োজিত সেবাইত ও মন্দির কমিটির সধারন সম্পাদক নন্দ দুলাল রায়।
দিনাজপুর সদরের পশ্চিম রামনগর এলাকার বুড়ি কালী ঠাকুরানী মন্দিরের সেবাইত ও সাধারন সম্পাদক নন্দ দুলাল রায়ের প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরনকৃত অভিযোগ সুত্রে জানা যায় পশ্চিম রামনগর মৌজার সি এস ২৩৩, এসএ ২৩৬ খতিয়ান এবং ২৩৪ ও ২৩৭ দাগের ১১শতাংশ ও ৩২শতাংশ ডাঙ্গা জমি আরএস রেকড মুলে শ্রী শ্রী বুড়ি ঠাকুরানী মন্দির মানিকানার দেবোত্তর সম্পত্তি।অত্র দেবোত্তর জমির মধ‍্যে ৯.২০শতাংশ জমি সরকার কতৃক অধিগ্রহন করে দেবোত্তর জমি সংযুক্ত রাস্তা নির্মান করেন।এই দেবোত্তর জমির উওর পশ্চিমাংশে সরকারের অধিগ্রহনকৃত ৩০০বর্গফুট বর্গাকার জমি রয়েছে,যা বর্তমানে মন্দির রক্ষনাবেক্ষনের কাজে ব‍্যবহার্য মালামাল রাখা হচ্ছে এবং এখানে প্রতিবছর দূর্গা পূজা থেকে শুরু করে বিভিন্ন দেব দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।অথচ অত্র এলাকার কতিপয় দুষ্কৃতিকারী যেমন মোঃসাগর,মিঠু,মোঃ সুজন,মোঃ ছাব্বির,মোঃ রনি,মোঃ পাপ্পু সহ অজ্ঞাতনামা ১৬০/১৭০জন একত্রিত হয়ে গত ২৪ ডিসেম্বর অত্র এলাকায় বুড়ি ঠাকুরানী দেবোত্তর সম্পত্তির জায়গা দখল করে ক্লাব নির্মানের জন‍্য স্থাপনা নির্মানের কাজ শুরু করে এবং মন্দির রক্ষনাবেক্ষনের দায়িত্বে নিয়োজিত সেবাইত সহ তার পরিবারবর্গ অশ্লিল ভাষায় গালিগালাজ ও ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে বিভিন্ন উষ্কানীমুলক কথাবার্তা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে।এসময় দেবোত্তর ও মন্দির কমিটির সাধারন সম্পাদক পুলিশি সেবা ৯৯৯কল করলে কোতয়ালি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় ৩১ডিসেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ দিনাজপুর জেলা শাখার সভাপতি এ‍্যাড.কমল কান্ত কর্মকার ও সাধারন সম্পাদক শ‍্যামল ব‍্যানার্জীসহ মাইনোরিটি ওয়াচ দিনাজপুর জেলা শাখার অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেবোত্তর পক্ষে থেকে হিন্দু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক সহোযোগিতা করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহনে সহোযোগিতা করার আশ্বাস দেন।

Tag
আরও খবর