শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

রাজশাহী প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএস চেয়ারম্যান

রাজশাহী প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএমএসএস চেয়ারম্যান। রাজশাহীতে অবস্থানরত বিএমএসএস চেয়ারম্যানকে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ জানুয়ারি দুপুর ২টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজারস্থ রাজশাহী প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ নিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাত পর্ব শেষে সাংগঠনিক আলোচনা ও মতবিণিময় অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজশাহী বিভাগীয় অফিস উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সফরে আসা বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সহ নেতৃবৃন্দ উভয় সংগঠনের সাংবাদিক সহযোদ্ধাদের সম্পর্ক উন্নয়নের স্বার্থে উক্ত সাক্ষাত ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করা হয়। যা এক আনন্দঘন মিলন ও ভালোবাসার বন্ধনস্থল হিসেবে প্রকাশ পায়। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যানের সাথে ছিলেন কেন্দ্রীয় মহিলা বিষয়ক সহ- সম্পাদক রহিমা খানম সুমি , উপদেষ্টা মিজানুর রহমান পাইলট, নবনির্বাচিত রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক সাগর নোমানী, সাংগঠনিক সম্পাদক জাব্বির খান, সহ-মহিলা সম্পাদক হাবিবা খাতুন, ফেরদৌস রায়হান রাসেল, রাশেদুল হাসান রাসেল সাহিদ সানু প্রমুখ। রাজশাহী প্রেসক্লাব কার্যালয়ে এলে প্রথমে বিএমএসএস চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ প্রতিথযশা সাংবাদিক সাইদুর রহমান। প্রেসক্লাবের পক্ষ থেকে বিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহীর সাংবাদিক রাশেদুল হাসান রাসেল, সাংবাদিক রায়হান ফেরদৌস রাসেল প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে দল-মত নির্বিশেষে মফস্বলের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঘন্টা ব্যাপী মতবিণিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে সদস্য সমাপ্ত বিএমএসএস-এর রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল স্বার্থক হওয়ায় এবং অফিস উদ্বোধন হওয়ায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এছাড়া জেলা-উপজেলাসহ মফস্বলের সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা সহ তাদের বিভিন্ন নীতিগত দাবী ও অধিকার আদায়ের পরামর্শ প্রদান করেন।সাথে সাথে জণকল্যাণে ও জাতীয় স্বার্থে বিশেষ ভূমিকা পালন সহ সাংবাদিকদের উপর হামলা-মামলা, নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসায় এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চলমান কার্যক্রমকে স্বাধুবাদ জানিয়ে সব সময় সাধ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাজশাহী প্রেসক্লাবের প্রবীণ প্রতিথযশা এই সভাপতি ও নেতৃবৃন্দ। বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে অভ্যর্থনা ও আতিথীয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাচিত্ত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির শারীরিক অসুস্থতার খবর নেন। এসময় উভয় সংগঠনের পক্ষে সাংবাদিকদের স্বার্থে সম্পর্ক উন্নয়নে নীতিগতভাবে বিশেষ ভূমিকা রাখতে একে-অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার কথা জানান।

Tag
আরও খবর