চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে: শরীফ উদ্দিন

১৯ দফা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে ।

 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে শোভাযাত্রর পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন ।


আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপি গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভা আয়োজনে মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ৬ নাম্বার মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল করিব টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।


প্রধান অতিথি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ।


তিনি আরো বলেন সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। 

রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুমের সঞ্চালনায় সমাবেশ আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি'র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার ,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুর রউফ দিলিপ,  কাঁকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,  গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ । সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Tag
আরও খবর