দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরায় আব্দুল করিম রুমান এ-র পিএইচডি ডিগ্রী অর্জন

রায়পুরায় আব্দুল করিম রুমান এ-র পিএইচডি ডিগ্রী অর্জন 


মোঃ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি  


                   নরসিংদীর রায়পুরা উপজেলার মোঃ আব্দুল করিম রুমান ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

       উপজেলার ডৌকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ রুহুল আমীন এর সন্তান ও নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মহিউদ্দিন রাশেদ এর মেঝো ভাই মোঃ আব্দুল করিম রুমান। তিনি হাসনাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৯৮ সালের এসএসসি পরীক্ষায় রায়পুরা থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। তারপর নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রথম স্থান অধিকার করে স্নাতক এবং ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

            পেশাগত জীবনে তিনি বিগত ১৪ বছর যাবৎ সৌদি আরবের ইউনিভার্সিটি অব বিশায় ইংরেজি ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করছেন। ইংরেজি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এ পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন  তিনি। তাঁকে "English Language teaching at Quami Madrasa Under Befaqul  Madarisil Arabia Bangladesh: Trends and Challenges" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্ট খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা, যা ৩১ আগস্ট পরীক্ষা অফিস থেকে চূড়ান্ত করা হয়।

 শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন দেশী-বিদেশী আন্তর্জাতিক জার্নালে ১৯ টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেন। তার লেখা দুটি ইংরেজি গ্রন্থ আমেরিকার এমাজন থেকে প্রকাশিত হয়।

Tag
আরও খবর