যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে শরীফ হজ গ্রুপের আয়োজনে হজ পুনর্মিলন ও দোয়া অনুষ্ঠান

যশোরের অভয়নগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের আয়োজনে “হজ পুনর্মিলন-২০২৫ ও দোয়া অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুড়াখালী ফকির বাগান হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাসনা মাদরাসা মনিরামপুরের মুহতামিম মুফতি ইয়াহইয়া সাহেব-বারাকাতুহুম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সিআইপি সেখ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আকিজ ফুটওয়্যার লিমিটেড ও এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাফিস উদ্দিন ফাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম (রিকু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু ইউসুফ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম ও শরীফ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আশেক এলাহী এবং একই মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আফসার আলী মোল্যা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের অন্যতম মহান প্রতীক। আল্লাহর ঘরে মিলিত হয়ে যে আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও তাকওয়ার শিক্ষা হজে অর্জিত হয়, তা সারাজীবন বাস্তব জীবনে অনুসরণ করা জরুরি।

পরিশেষে সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর