দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সচিবালয়ের ঘেরাও হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2025 10:24:32 pm

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।


অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রাশে খাঁন।


গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে বিভিন্ন বাহিনীর জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা নুরের ওপর হামলা করেছে তারা আওয়ামী দোসর।


তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কেউ এর দায় এড়াতে পারবে না। হামলা তদন্তে গঠিত কমিটিকে স্বাগত জানান তিনি।


বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ক্লোজড চ্যাপ্টার। শেখ হাসিনার মতো তার দোসর জাতীয় পার্টিরও বিচার হতে হবে। নুরের ওপর কারা হামলা করেছে তা পুরো জাতি দেখেছে। এ ঘটনার দ্রুত বিচার না হলে সকল দল মিলে আন্দোলন শুরু করবো।


এদিকে, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা নুরুল হক নুরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে তারা কীভাবে নির্বাচনে নিরাপত্তা দিবে?

আরও খবর