দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

যশোরে মালঞ্চীতে হার্ট ফাউন্ডেশন স্থাপন, দ্রুত শুরু হবে নির্মাণ কাজ

যশোরের মালঞ্চীকে হার্ট ফাউন্ডেশন স্থাপনের স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে নির্ধারিত এই জমি দ্রুত ফাউন্ডেশনের আওতায় আনার পর পরই নির্মাণ কাজ শুরু হবে।এই বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। 'অমিত্রাক্ষরে' আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কার্ডিয়াক সার্জন এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিইও প্রফেসর ডাঃ এম এ রশিদ।

সভায় ঢাকা থেকে রেলওয়ের সাবেক ডিজি প্রকৌশলী শামসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ব্যাংক কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রকৌশলী ওহিদুল হক খান শিলু এবং সাইকোলজিস্ট রওশন আরা জামান রুবী অংশ নেন।এছাড়াও, যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই সভায় যোগ দেন। তাদের মধ্যে ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক নেতা আহসান কবির বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, ড. মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, যশোরের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ তৌহিদুল ইসলাম এবং ডা. ইয়াকুব আলী মোল্লা।প্রশাসনের পক্ষ থেকে ডিডিএলজি রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রাসেল এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত উপস্থিত ছিলেন।ফাউন্ডেশনের পক্ষ থেকে চিন্ময় সাহা, অ্যাড. আবু মোর্ত্তজা ছোট এবং মুশতাক হোসেন সিম্বা তাদের বক্তব্য তুলে ধরেন।


আরও খবর