দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

জয়পুরহাটে ৩৩ বছরেও জমি দখল না পেয়ে ন্যায় বিচারের দাবীতে ভুক্তভোগীর মানববন্ধন

জয়পুরহাটে ৩৩ বছরেও জমি দখল না পেয়ে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এক ভুক্তভোগী পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার দুর্গাদহ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগী আফজাল হোসেন  বলেন, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের পাইকড়দাড়িয়া মৌজায় ৮ শতাংশ জমি কিনেছিলেন আফজাল হোসেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি মহল জাল দলিল তৈরি করে জমিটি দখল করে নেয়। পরে আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত চার দফায় তার অনুকূলে রায় এলেও বাস্তবে জমির দখল পাননি তিনি। প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ রাজনৈতিক প্রভাবশালীরা সন্ত্রাসী দিয়ে ভুক্তভোগীকে জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ জানান, উনি কবলা করেছে তিন শতক। আর এখানে এসে দেখাচ্ছে ৮ শতক। ওই তিনশতক উনার দখলে নাই। উনি একটা রায় পাইছে নিম্ন কোর্টে। জমি সংক্রান্ত মামলাটি চলমান। উনি মিথ্যাবাদী।

Tag
আরও খবর