চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

গোদাগাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। এ হনুমানটি দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন। গত কয়েক দিন ধরে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। খাদ্য সংকটের কারনে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনেকে থারনা করছে। আর এ হনুমান দেখতে ভিড় করছে উৎসুক জনতা। শিশুরা কিছুটা ভয় পেলেও তাদের পিছু ছাড়ছে না। তবে কারও কোনো ধরনের ক্ষতি করছে না হনুমান দুটি।


আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাচীরের উপওে বসে থাকতে দেখা যায়। মুখপোড়া  হনুমানটি খুবই শান্ত স্বভাবের। পেটের ক্ষুধায় ভয়ভীতি ছেড়ে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন উৎসুক জনতা। অনেকেই হাত বাড়িয়ে কলা, রুটি, বিস্কুট খেতে দিচ্ছেন। লোকজনের আনাগোনা বেশি হলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছে অন্যত্র। গত কয়েক দিন ধরেই উপজেলার পিরিজপুর, হরিন বিস্কা, ফরাদপুরসহ বিভিন্ন গ্রামে বাড়ির ছাদে, প্রাচীরে, গাছের ডালে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হনুমানটির দৃষ্টি আর্কষনের জন্য নানা ভাবে অঙ্গ-ভঙ্গি প্রর্দশন করছে। আবার কেউ কেউ অকারনে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে প্রানের ভয়ে নিজের স্থান বার বার  পরিবর্তন করছে হনুমানটি। হনুমানটি কোথা থেকে কীভাবে এসেছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না।


গোদাগাড়ী উপজেলার সিরাজুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে হনুমানটি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। যে যা দিচ্ছে তাই খাচ্ছে, উৎসুক লোকজন ও শিশুরা তাকে বিরক্ত করছে। প্রাণী বিশেষজ্ঞরা বলছে, মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান প্রাণী বিশেষজ্ঞরা । 

Tag
আরও খবর