তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মনপুরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-09-2025 07:57:22 pm

ভোলার মনপুরায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে এবং মিশন গ্রিন বাংলাদেশ, ইয়্যুথ ফর কেয়ার, দ্যা আর্থ এর আয়োজনে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মনপুরা উপজেলার ৪০নং সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল নোমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শেফায়েত হোসেন, সহকারী শিক্ষিকা নাসিমা বেগম, সাজেদা বেগম, আমেনা বেগম, ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক আবিদ হোসেন রাফি। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' শীর্ষক কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে। 

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও মনপুরা উপজেলা শাখার টিম লিডার ফজলে রাব্বি রিমনের সভাপতিত্বে এবং টিম মেম্বার মোঃ সামি এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, মনপুরা উপজেলা শাখার টিম মেম্বার তানজিলা রহমান, হাবিবা আক্তার জুই সহ অন্যান্যরা। 

উক্ত কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষভাবে শিশুদের ক্লিন এয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 


প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও খবর