লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

নারী ক্ষমতায়নে জিয়া-খালেদার অবদান তুলে ধরলেন নার্গিস-অমিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নারী উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে মহিলা দল প্রতিষ্ঠা করেন। তার ১৯ দফা কর্মসূচিতে নারীদের প্রতি যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের কথা স্পষ্টভাবে উল্লেখ ছিল।” তিনি আরও বলেন, জিয়াউর রহমান বিশ্বাস করতেন, দেশের অর্ধেক নারীকে পিছিয়ে রেখে কোনো জাতি উন্নত হতে পারে না।বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের নারী সমাজ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে।” তিনি আগামী প্রজন্মকে সমাজে সমান মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য মহিলা দলের প্রতি আহ্বান জানান।

সমাবেশের প্রধান বক্তা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ জিয়াউর রহমান নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং যৌতুক প্রতিরোধে আইন করেছিলেন। বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫০ শতাংশ নারী কোটা প্রবর্তন করেন।ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অমিত প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে ৩৫ লাখ নারীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এছাড়া, ২৫ বছরের নিচে বিধবা নারীদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা হবে। তিনি আরও জানান, সংসারের ব্যয় নির্বাহে সহায়তা করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশটি পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


আরও খবর