দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুলের পিতা বিশারদ আলী জোয়ারদারের স্মরণে দোয়া অনুষ্ঠিত।

যশোর জেলার অভয়নগর উপজেলার দেশের শীর্ষস্থানীয় শিল্প ও আমদানীকারক প্রতিষ্ঠান  ঐতিহ্যবাহী নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান লিটুর পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব বিশারত আলী জোয়ার্দারের স্মরণে 

"খাদিজাতুল কুবরা ও সুমাইয়া (রা:) মহিলা কওমি মাদ্রাসা ও এতিমখানা" এর উদ্যোগে আলোচনাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা সূরা কমিটির অন্যতম সদস্য  হাফেজ মাওলানা নাজমুল হাসান, বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া হোসাইন, হাফেজ মাওলানা নাজমুল হাসান সূরা সদস্য অত্র মাদ্রাসা, জনাব আবু জাফর, প্রধান শিক্ষক জিয়ালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আলহাজ্ব কারী লিয়াকত আলী অন্যতম সূরা সদস্য অত্র মাদ্রাসা, উপস্থিত ছিলেন জনাব হাফেজ মাওলানা জাকির হোসাইন অন্যতম সুরা সদস্য অত্র মাদ্রাসা, হাফেজ মাওলানা জাকারিয়া হোসাইন লাউলি, মুফতি মনসুরুল হক মুহতামিম সিদ্দিপাশ নূরানী মাদ্রাসা, মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জিয়ালতলা, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ মুহতামিম জিয়ালতলা হাফেজিয়া মাদ্রাসা, ওমর আলী মুন্সী মোতায়াললি অত্র মাদ্রাসা, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । 

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, 

মরহুম হাজী বিশারত আলী জোয়ারদার জীবনের প্রতিটি পর্যায়ে দ্বীনি ও সামাজিক কর্মকাণ্ডে ছিলেন অগ্রণী ভূমিকার অধিকারী। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে তাঁর অবদান অনন্য।

তিনি ছিলেন একাধিকবার বায়তুল্লাহ শরীফের সফরকারী। হজ ও ওমরাহর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা দ্বীনি প্রতিষ্ঠানের তিনি ছিলেন বিশ্বস্ত অভিভাবক। নোয়াপাড়া গ্রুপের আর্থিক সহযোগিতায় দেশের বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত মাদ্রাসাসহ অসংখ্য প্রতিষ্ঠানে তাঁর অবদানের উজ্জ্বল ছাপ বিদ্যমান।

মানবসেবায় তাঁর হৃদয় ছিল সদা উন্মুক্ত। গরিব-দুঃখী, অসহায় ও অসুস্থ মানুষের সেবাই ছিল তাঁর জীবনের আত্মতৃপ্তি। যেখানেই মানুষ কষ্টে পড়েছে, সেখানেই হাজী বিশারত আলী জোয়ারদারের হাত প্রসারিত হয়েছে সাহায্য ও সমবেদনার জন্য।

উল্লেখ খুজে তিনি,গত ৩১শে আগস্ট'২০২৫, ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করেন আলহাজ্ব ক্বারী লিয়াকত আলী অন্যতম সূরা সদস্য অত্র মাদ্রাসা।

একজন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজবান্ধব মানুষের স্মরণসভা যেন হয়ে উঠেছিল মানবতার প্রতি ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণার আয়োজন।

Tag
আরও খবর