সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2025 05:24:38 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে।


বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ।


ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। এ খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে, তারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসিতে আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।


বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।


ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে। পুরুষ ভোটারদের জন্য ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারদের জন্য ৫০০ জনে একটি কক্ষ ধরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সে হিসাবে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এবার মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

আরও খবর