যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত




বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য ‘Unlocking Career Potentials’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।



মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


 এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এবং ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সিভিল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন উদ্দিন ও 

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান।


অনুষ্ঠানে অলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন এবং সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন। 


আলোচক উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকতা বিভাগে যারা পড়ে তারা কয়েকটি স্কিল বেশি অর্জন করে। এক্সাট্রা কোয়ালিটি অর্জন করে যেগুলো অন্যবিভাগে পাবে না। এটাই আপনাদেরকে ক্যারিয়ারে এগিয়ে রাখবে। আপনার যোগাযোগ ও আপনার স্মার্টনেস কিছুটা এগিয়ে রাখবে ক্যারিয়ারে। তিনি আরও বলেন, পড়াশোনা একটি অভ্যাস এই অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে জীবনে সফলতা অর্জনের জন্য। 


হালিমাতুস সাদিয়া বলেন, “জীবনে উন্নতি করতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। এখানে যে মোটিভেশন দেওয়া হচ্ছে তা হয়তো দুই-তিন দিনের বেশি স্থায়ী হবে না। আসলে নিজেকেই নিজেকে মোটিভেটেড রাখতে হবে। আমি নিজেকে পাঁচ বা দশ বছর পর কোথায় দেখতে চাই, তা আমাকেই ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “মানুষ যা চায় তা নাও পেতে পারে, তবে মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে।”


অনুষ্ঠানের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মে. ফরহাদ উদ্দীন বলেন, তোমাদের বিভাগের শিক্ষার্থীজীবনের এই সময়ে কীভাবে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ে তুলবে সেই বিষয়টি তোমাদের বোঝানোর জন্যই আজকের এই আয়োজন। আমরা আশাকরব তোমরা শিক্ষার্থী জীবন থেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হও এবং ভবিষ্যৎ জীবনে ভালোকিছু করো।

Tag
আরও খবর