চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরম পূরণের বাড়তি চার্জ প্রত্যাহারের দাবিতে রাজশাহী কলেজে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে প্রতিটি খাতে বাড়তি টাকা যোগ করেছে। এর ফলে ফরম পূরণের খরচ কয়েকগুণ বেড়ে গেছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়াশোনার খরচ চালান, কিন্তু এখন অতিরিক্ত ফি মেটানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিয়া আক্তার বলেন, “আমরা ইতোমধ্যেই অধ্যক্ষ স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নেমেছি।”

শিক্ষার্থীদের উল্লেখিত ৩ দফা দাবিগুলো হলো প্রথমত ফরম ফিলাপ চার্জ যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা। দ্বিতীয়ত সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ।

এবং সর্বশেষ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী রুহুল আমিন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু যদি দ্রুত সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

আরও খবর