ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

ইশরাত আমিন এর জানাযা ও দাফন সম্পন্ন

.



চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা  পটিয়া বিএনপির ‍তিন বারের সভাপতি কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এমএসসি এর সহধর্মিণী ইশরাত আমিন এর নামাজে জানাযা পটিয়ার বিনানিহরা ইউনিয়নের ছিলাশা মার্কেট সংলগ্ন বালুর মাঠে বাদ যোহর (১১ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। 


উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মির্জা শহীদুল্লাহ, সাবেক পুলিশ সুপার মোঃ নুরুল আলম সহ পটিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, পেশাজীবী, সুধীজন গুণগ্রাহী ও আত্বীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 

নামাজে জানাযা শেষে তাকে আকমল মিয়াজি মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

ইশরাত আমিন গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর (৬২) বৎসর বয়স হয়েছিল।

উল্লেখ্য, তার জৈষ্ঠ্য সন্তান ফাতিমা নার্গিস চট্টগ্রাম নিউজ মিডিয়া কর্পোরেশন এর পরিচালক(প্রশাসন), জামাতা লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক, মেজ সন্তান ক্যাপ্টেন আব্দুল আহাদ মেরিন অফিসার, পুত্রবধূ তোফা হাকিম মনোচিকিৎসক, কনিষ্ঠ সন্তান  আব্দুল ওয়াহিদ ইসলামী ব্যাংক কর্মরত আছেন ও ছোট পুত্রবধূ তাসকিন জাফর ফারিহা চবিতে জীব বিজ্ঞান বিষয়ে মাস্টার্সে অধ্যায়ন যত আছে, এছাড়াও 

মৃত্যুকালে তিনি ভাই-বোন, নাতি-নাতনি, বহু আত্বীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান  শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও খবর