জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্ত্রী জুথি'র

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে অতপর স্বামীর ছুরিকাঘাতে-ই প্রাণ গেলো স্ত্রী জুথি (২২) এর। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টারদিকে নওগাঁ জেলা সদর শহরের কাঠালতলি মোড় নামক এলাকায়।


হত্যা কান্ডের শিকার গৃহবধূ জুথি হলেন নওগাঁ জেলা সদর শহরের আনন্দনগর মৃধাপাড়ার ঝন্টু প্রামানিকের মেয়ে।


স্থানীয় ও নিহতের পরিবার সুত্র জানায়, প্রায় এক বছর আগে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর জুথির সাথে প্রেম ও ভালোবাসার সম্পর্ক গড়েতোলে জুথিকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পরে জুথি জানতে পারেন তার স্বামী তানভীরের আরো একজন স্ত্রী রয়েছে। এনিয়ে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় বিরোধ। বিরোধের জেরে প্রেমিক স্বামীর নির্যাতনের শিকার হয়ে প্রেমিকা স্ত্রী বাধ্যহয়ে স্বামীর সংসার ছেরে বাবার বাড়ি নওগাঁতে এসে ওঠেন এবং নওগাঁ বিজ্ঞ আদালতে মামলা করেন।


সেই মামলার শুনানীর দিন ছিলো আজ বৃহস্পতিবার এজন্য আদালতে যাওয়ার উদ্দেশ্য জুথি তার বাবার বাড়ি থেকে বের হয়ে সকাল সোয়া ১০ টারদিকে শহরের কাঠালতলি মোড় এলাকায় পোছালে এসময় হঠাৎ করেই স্থানিয়রা কিছু বুঝে ওঠার আগেই একটি মাইক্রোবাস ঘটনাস্থলে আসে এবং সেই মাইক্রোবাস থেকে স্বামী তানভীর নেমে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা স্ত্রী জুথিকে ছুরিকাঘাত করে মাইক্রোবাস যোগে পালিয়ে যান।


এসময় স্থানীয়রা সাথে সাথে জুথিকে উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে নিয়েগেলে দায়িত্বরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষনা করেন। জুথির মৃত্যুর খবরে পরিবার, স্বজন তথা এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।


এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।

আরও খবর