ঈশ্বরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল মিয়া (৩২) ও পানিতে ডুবে আরিফুর রহমান আবির (৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। বড়হিত ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মিলন বলেন, শুক্রবার বেলা ১টার দিকে বড়হিত ইউনিয়নের ভুলসোমা গ্রামের জুয়েল মিয়ার পুত্র রাসেল মিয়া পাশের বাড়ির আবুল কালাম ভূইয়ার মোটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। অপরদিকে একই ইউনিয়নের নওপাড়া গ্রামে মামার বাড়িতে আরিফুর রহমান আবির পুকুরে ডুবে মারা যায় বলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়। নিহত আরিফুর চর হোসেনপুর গ্রামের মোস্তাফিজুর রহমান লিটনের ছেলে। নিহতের পিতা লিটন তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আবু রায়হান জানান, আরিফুলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তির বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে