বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক,

বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তকী ফয়সাল তালুকদার।  
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মামুনুর রহমান। আরও বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা  বলেন,বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা ও সাক্ষরতা। নিরক্ষরতা দূর করে সকলকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সরকার উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে স্বাক্ষর করার উদ্যোগ নিয়েছে। 

অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।#
Tag
আরও খবর