যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ।
এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমেদ, ছাত্রদল নেতা রুহিন আহমেদ ও জুবেদ আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৭ই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে