বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার(৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের করে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান। উদ্বোধন পরবর্তীতে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভা উপজেলা সমবায় কর্মকর্তা কান্তি ভূষণ সেনগুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম।


"করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা শফিকুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী সমবায় কর্মকর্তা দুলাল।


আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম, পজীব কর্মকর্তাএকেএম আব্দুস শাহেদ, পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমবায়ী নোমান তালুকদার। সভায় বক্তারা বলেন লাখাই উপজেলা কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদনে একটি উদ্বৃত্তের উপজেলা হওয়ায় কৃষি সমিতি ও মৎস্য সমবায় সমিতি গতিশীল করতে ও নতুন নতুন সমবায় সমিতি গঠন করে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমবায় এর ধারণা ও এর সুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

Tag
আরও খবর