বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ


দীর্ঘ পথচলা, নিরলস প্রচেষ্টা ও সাংগঠনিক পরিশ্রমের পর  সরকারি নিবন্ধন লাভ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত সংগঠনটির এই নিবন্ধনপ্রাপ্তিকে সাংগঠনিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সাংবাদিক সমাজ।

সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে এর কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতারা।

যার নিবন্ধন নম্বর: এস-১৫৫১২/২০২৬।

সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা-মামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনে আইনি সহায়তা প্রদান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।


সাংবাদিকরা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনটির দায়িত্ব ও কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দেশব্যাপী সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, “এটি আমাদের প্রাণের সংগঠন। দীর্ঘদিনের পথচলা, ত্যাগ ও পরিশ্রমের পর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিকের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে আজ আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। এ অর্জন আমাদের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।”

সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এটি আমাদের প্রাণের সংগঠন। সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে সংগঠনটি আরও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”এছাড়াও সংগঠনের পথ চলা শুরু থেকে যারা ছিল তাদের কেউ আন্তরিক ধন্যবাদ। 

সংগঠনটির স্লোগান‘সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’

Tag
আরও খবর