যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যােগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ মো. আবু খালেদ। এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ২১টি পূজা মণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। তাই সবার সহযোগিতায় উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে হবে।” সভায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলো সঠিকভাবে নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
আরও খবর