শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

পলাশে এক মাসে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ আটক - ৭৩

পলাশে এক মাসে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা সহ আটক - ৭৩


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 



               নরসিংদীর পলাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

              ১৬ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পলাশ থানা।
 
                          সভায় পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন  জানান, গত এক মাসে পলাশ থানায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৪০ পিস ইয়াবা ও ২ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মোট ৯টি মাদক মামলা রুজু হয় এবং ১২ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এছাড়া একটি ধর্ষণ মামলায় গ্রেফতার ১ জন, অন্যান্য নিয়মিত মামলায় গ্রেফতার ১৩ জন, প্রিভেন্টিভ আইনের ২১ জন, জিআর পরোয়ানায় ৮ জন, সিআর পরোয়ানায় ১৩ জন, জিআর সাজায় ১ জন এবং সিআর সাজায় ৪ জনসহ সর্বমোট ৭৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

                      উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি  আলম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এনসিপি’র প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

                              এছাড়া পলাশ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সভায় অংশ নেন।সভায় বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ওসি মোঃ মনির হোসেনের নিষ্ঠা ও সাফল্যের জন্য করতালির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। 
              
                 আলোচনায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী বলেন, জনসচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পলাশ উপজেলাকে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রশাসন এ লক্ষ্যে সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
Tag
আরও খবর