তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বানিয়াচংয়ে দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা

আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে বিশেষ আইন শৃঙ্খলা সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণিপেশার ও ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। এ বছর মোট ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভায় সিদ্ধান্ত হয়, প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। স্বেচ্ছাসেবী নিয়োগ, ডিজে গান বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, আজান এবং নামাজের সময় মাইক বন্ধ ও অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, ডিজিএম আব্দল্লাহ আল মাসুদ, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ মখলিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান ও মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মোঃ জাহির হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত সালেহ, ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা ফিল্ড সুপার ভাইজার ইসহাক আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাধব দেব, সাধারণ সম্পাদক নুপুর দেব ও সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী সুমনসহ ১৫টি ইউনিয়ন থেকে আগত পূজা কমিটির নেতৃবৃন্দ।
Tag
আরও খবর