জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ নদীর ঘাটে লুকানো ২৭'শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার দিনে-রাতে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ বিহীন নাঙ্গলকোট! ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ উখিয়ায় অনুষ্ঠিত হলো Bridge Builders’ Workshop ২০২৬ সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরে খাল পুনঃখনন কাজের জাঁকজমকপূর্ণ উদ্বোধন নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু লাখাইয়ের হাওরে পাকা ধান ঝুলছে,শ্রমিক নেই,হারভেস্টারও নেই,হতাশায় কৃষক। হোটেলে কাজ করতে গিয়ে প্রাণ হারাল তাইজুল হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্ত্রীর তালাকের পর অভিমানে গায়ে পেট্রোল ঢেলে আগুন: স্বামীর মৃত্যু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? কচুয়ায় ০৮ পিছ ইয়াবাসহ তিনজন গ্রেফতার ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুর ডিজিটাল ইমো প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগাছায় হিন্দুধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান, উপজেলা প্রশিক্ষক আল আমিন ইসলাম।

উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ইসলামী আন্দোলনের সহসম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

মন্থনা বড় তরফ দেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র বর্মন, ছোট তরফের সাধারণ সম্পাদক তরুন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক নির্মল চন্দ্র বর্মন, সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুখু, প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সী, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পীরগাছায় এবার ৯ইউনিয়নে ৮৭টি মন্ডবে পূজা উদযাপন করা হবে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পূজামন্ডবে নিরাপত্তা রক্ষায় গতবারের ন্যায় এবারও জামায়াত, শিবির, বিএনপি, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বলে প্রস্তুতিমূলক সভা থেকে জানা যায়। 

আরও খবর