অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-09-2025 08:32:21 am

ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতির জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যেখানে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়াসহ চারটি দেশ বিপক্ষে ভোট দেয়। দুটি দেশ ভোটদানে বিরত ছিল। এই সিদ্ধান্তের ফলে যদি আগামী কয়েক দিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয়, তবে ২৮ সেপ্টেম্বর থেকে ইরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে। এই নিষেধাজ্ঞাগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল।


সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) গত মাসের শেষের দিকে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ অভিযোগ করেছেন যে, ইউরোপীয় দেশগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তির বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার অপব্যবহার করেছে।


২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির অধীনে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান ২০১৯ সাল থেকে নিজেদের অঙ্গীকার শিথিল করতে শুরু করে।


আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে