জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইরাক প্রবাসী আজাদ শেখের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ইরাক প্রবাসী আজাদ শেখের পরিবারের পাশে উপজেলা প্রশাসন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইরাক প্রবাসী নিহত আজাদ শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিহতের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান শুকনো খাবারসহ চাল, ডাল, তেল, লবণ, আটা, মসলা এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, "ইরাকে দৌলতদিয়া ইউনিয়নের আজাদ শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে—এটি একটি পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। পরিবারটি অসচ্ছল, তাই সরকারের পক্ষ থেকে যেসব সুবিধা দেওয়া সম্ভব আমি তা নিশ্চিত করার চেষ্টা করব। পরিবারটি যেন শোক সহ্য করার শক্তি পায়, সেই প্রার্থনা করছি। শুনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি।" নিহত আজাদ শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন মন্ডলপাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে। তিন মাস আগে ধারদেনা করে দালালের মাধ্যমে ইরাক যান তিনি। সেখানে বাগদাদ শহরে গত সপ্তাহে নিখোঁজ হওয়ার পর ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রবাসী সহকর্মী লিটনের মাধ্যমে তার পরিবারের কাছে হত্যার খবর পৌঁছায়। জানা যায়, হত্যার পর আজাদের মরদেহ তিন টুকরো করে বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। শহরের পরিচ্ছন্ন কর্মীরা দুর্গন্ধ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নেয়।
আরও খবর