দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ


 মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ উপজেলা প্রতিনিধি 


               নরসিংদীর পলাশে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। "খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি এক জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার”— এমন বার্তা নিয়েই নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

                ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১০টায় পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পিডিবি উচ্চ বিদ্যালয় ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।

           অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম রনি।

                প্রধান অতিথি রাকীন মাশরুর খান তাঁর বক্তব্যে বলেন, এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া মানুষের সুস্থ শারীরিক ও মানসিক গঠন ছাড়াও একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছি।

                      এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

                শিক্ষার্থীরা জানায়, এই ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে। তারা এ আয়োজনকে সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে স্বাগত জানায়।


Tag
আরও খবর