প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু টাঙ্গাইলের ঘাটাইলে ৫ দিনের জমজ দুই শিশু রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ।

আইফোন ১৭ ‘উপহার’ পেলেন ফারিণ

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 22-09-2025 03:07:36 pm

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের দর্শনীয় লুক আর অভিনয় দিয়ে ক্রমেই সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। শুধু বাংলা সিনেমাই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এ অভিনেত্রীর। তবে শুধু অভিনয়েই নয়, সাদামাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এ ফারিণ। 


শুধু নাটকে নয়, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও দুর্দান্ত অভিনয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ইনসাফ। সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে।


এবার ভিন্ন এক মুডে ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হলেন ফারিণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।


নিজের ফেসবুক-ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টের স্কার্ট। খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন ১৭। ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে— ‘পেয়েছি।’


ছবিটি ঘিরে ইতোমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।’


উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছায় অভিনয় শুরু করা এ অভিনেত্রী ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করেন। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

১১ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

১৭ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে