জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

BSPMR "ইয়াং ফিজিয়াট্রিস্ট অ্যাওয়ার্ড ২০২৫" পেলেন ডা. শামীম ফরহাদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2025 07:19:18 pm

বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR) "ইয়াং ফিজিয়াট্রিস্ট অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামীম ফরহাদ। 


গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিন দিন ব্যাপি বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (BSPMR) এর দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন সম্মেলনে এ পুরস্কারে ভূষিত করা হয় সরকারি কর্মচারী হাসপাতালের এই চিকিৎসককে।

 

পুরস্কারটি ৪০ বছরের কম বয়সী বা বিশেষজ্ঞ হিসেবে পাঁচ বছরের কম সময় প্র্যাকটিস করা চিকিৎসকদের মধ্যে নির্বাচিত করা হয়। বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে গবেষণা, একাডেমিক প্রকাশনা, শিক্ষামূলক কার্যক্রম, সোসাইটিতে অবদান এবং সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হয়।

 

ডা. শামীম ফরহাদের চারটি আন্তর্জাতিক গবেষণা নিবন্ধ, ফিজিক্যাল মেডিসিন বিষয়ে চারটি বই এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তিনটি প্রকাশনা রয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পরে ২০২৩ সালের জুলাই সেশনে ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

 

সম্মেলনে আরও দুটি পুরস্কার প্রদান করা হয়। যার মাঝে Icon of Physical Medicine Award 2025 অর্জন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মঈনুজ্জামান খান এবং Emerging Physiatrist Award 2025 অর্জন করেন কুমুদিনী উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা নেওয়াজ ।

 

রাজধানীর শহীদ আবু সায়িদ কনভেনশন সেন্টারে আয়োজিত BSPMRCON 2025 সম্মেলনের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামা ফিজিয়াট্রিস্ট, চিকিৎসক ও গবেষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরও খবর