আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের কচুয়ায় সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে কচুয়া উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কচুয়া বিশ্বরোডের সুলতানা পেট্রোল পাম্প থেকে কড়ইয়া ব্রিজের মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের দু’পাশের বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান সড়কের পাশ দখল করে রাখায় যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, হাজিগঞ্জ-কচুয়া-সাচার গৌরীপুর সড়কটি ব্যস্ততম একটি সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রুটে। সড়কের পাশে অবৈধ দোকান থাকার কারণে দীর্ঘদিন ধরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধান করতেই আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী আবু হানিফ প্রমুখ।

Tag
আরও খবর