আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব হলেন কচুয়ার ইসমাইল হোসেন

চাঁদপুরের কচুয়ার গৌরব মোহাম্মদ ইসমাইল হোসেন এবার নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন হয়েছেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্ডেশনের সচিব (যুগ্মসচিব) পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি পরিকল্পনা কমিশনের উপপ্রধান,জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (প্রসাশন ও পরিবীক্ষণ) হিসেবে এবং সরকারী মূদ্রনালয় (বিজিপ্রেস) উপ-পরিচালক হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সৈয়দপুর কাজী বাড়ীর অধিবাসী, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এবিএম আবুল খায়েরের সুযোগ্য সন্তান।

এর আগে তিনি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-পরিচালক (উপ-সচিব) ছিলেন। তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় চলতি বছরের ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্মারক নং ০৫.০০.০০০০.১৩১.০০.১৮৯.২৪-৮৭৮ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব হিসেবে পদে নিয়োগ দেয়া হয়।

মোহাম্মদ ইসমাইল হোসেন সর্ব প্রথম ২০০৫ সালের জুন মাসে সাতক্ষীরা জেলায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা,ফরিদপুরের নগরকান্দা ও শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

কচুয়ার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, খাগড়াছড়ি জেলার বোয়ালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও লক্ষীপুর জেলার এডিসি হিসেবেও অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন ১৯৯১ সালে কচুয়ার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলজে কলজে এইচএসসি পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স-মাষ্টার্সে অধ্যয়ন শেষে ২৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগ লাভ করেন।

মোহাম্মদ ইসমাইল হোসেন ছাত্র জীবন থেকেই মেধাবী, পরোপকারী,জনহিতৈষী, সাদা মনের মানুষ। তাঁর জন্মস্থান কচুয়ার নিজ এলাকায় ছাত্রজীবন থেকেই নিজেদের সঞ্চয় থেকে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে এলাকার গরীব,অসহায়,মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় উৎসাহ প্রদান ও প্রতি বছর মাধ্যমিক পর্যায়ে বৃত্তি প্রদান করছেন।

তাছাড়া তাঁর গর্বিত বাবা মাওলানা এবিএম আবুল খায়ের, তিনিও বৃহত্তর ৩নং বিতারা ইউনিয়নের সরকারি নিয়োগপ্রাপ্ত মুসলিম কাজী ছিলেন।

এ দিকে কচুয়ার পশ্চিম সৈয়দপুর গ্রামের কাজী বাড়ীর কৃতিসন্তান মোহাম্মদ ইসমাইল হোসেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হিসেবে পদে পদায়ন হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়ার সচেতন মহল।

Tag
আরও খবর