যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই সনদের আইনিভিত্তি ও ৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াছিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আফসার আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রায়েজ নুর, সেক্রেটারি মামুন আহমদ, পাথারিয়া ইউনিয়ন জামাতের সভাপতি সমশের আলী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা আলফাজ উদ্দিন, পুর্ব পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কবির আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন জামাতের সভাপতি কাজী নুরুল হক, শিমুলবাক ইউনিয়ন জামাতের সভাপতি এখলাছুর রহমান,জয়কলস ইউনিয়ন জামাতের সভাপতি ডাঃ সাইদুর রহমানসহ উপজেলা জামাতে ইসলামী ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারী করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জুলাই জাতীয় সদনের ভিত্তিতে ৫ দফা গণদাবি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দূর্নীতির বিচার দৃশ্যমান করা,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ৫ দফা গণদাবি না মানলে কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি আসবে তা কঠোরভাবে পালন করার জন্য দলের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।
আরও খবর