শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

ঠাকুরগাঁওয়ে বেড়েই চলছে কঙ্কাল চুরির ঘটনা, উৎকন্ঠায় ভুগছে স্থানীয়রা


মানব জীবনের শেষ শায়িত স্থান গোরস্থান বাড়িও যেন আর নিরাপদ নয় । বিগত কয়েক বছর ধরে কঙ্কাল চুরির ঘটনা একের পর এক ঘটে হচ্ছে ঠাকুরগাঁও জেলায় । ঘটনার রহস্য যেন অধরা । ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামে গত ২৬ শে সেপ্টেম্বর দিবাগত রাত্রে  এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- রাতের আঁধারে দুর্বৃত্তরা গোরস্থান থেকে ৮ থেকে ১০টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। গতকাল ২৬ শে সেপ্টেম্বর বিকালে স্থানীয়রা গোরস্থান বাড়িতে এ দৃশ্য দেখতে পান ।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ দুনিয়াতেও শান্তি নেই, এখন মরে গিয়েও শান্তি নেই। কবর পর্যন্ত নিরাপদ নয়—এ যেন এক নতুন ইতিহাস কঙ্কাল চুরির।”


এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।


এলাকাবাসীর দাবি— দ্রুত তদন্ত, কবরস্থানে নিরাপত্তা জোরদার, কঙ্কাল চোরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Tag
আরও খবর